১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-২
- Update Time : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / 595
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ২জনকে গ্রেফতার করেছে। বুধবার (৩ জুলাই ) রাতে থানার উপ-পরিদর্শক (এস আই) লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই মুক্তার হোসেন সহ পুলিশদল চিলাউড়া গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী ওয়াহিদ খানকে (৫৫) গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ওয়াহিদ খান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিযনের চিলাউড়া গ্রামের মৃত ছুরত খানের ছেলে। তিনি ওপর আরেকটি অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আব্দুল আলিমকে গ্রেফতার করেছেন। সে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত মজর আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ( ৪জুলাই) আদালতে পাঠানো হয়েছে।










