স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৯জুয়ারী ৩ মাদকসেবী ও গ্রেফতারী পরোয়নাভুক্ত ১জন সহ ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, শুক্রবার ( ৫জুলাই) রাত সাড়ে ৩টায় সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মো: মাহমুদুল হাসান চৌধুরী ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এস আই আতিকুল আলম খন্দকার, এস আই আফছার আহম্মেদ সহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের মৃত মাফিজ আলী ওরফে হেচু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রবাসী শফিক মিয়ার টিনসেট বসত ঘরের ভেতরে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার বাড়ির কেয়ারটেকার দিরাই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল মনিরের ছেলে হারুন মিয়া (৫৫), জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল মমিন ময়না (৩৩), একই ইউনিয়নের মক্রমপুর বড়বাড়ি গ্রামের আব্দুন নূরের ছেলে উজ্জল মিয়া (৩৪), কামিনীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শামসুল হক (৩২), গোয়ালকুড়ি গ্রামের তারিফ উল্ল্যার ছেলে আবু মিয়া (৩০), সামাট গ্রামের মধু মিয়ার ছেলে নুরুল আমীন (৩০), রসুলগঞ্জ বাজারের মৃত মানিক মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪), মইজপুর গ্রামের মুজাম্মিল আলীর ছেলে রিপন মিয়া (৩৩), ছাতক উপজেলার সমসপুর গ্রামের আকিক মিয়ার ছেলে লাক মিয়া (২০) । এলাকাবাসী সূত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের মৃত মাফিজ আলী ওরফে হেচু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার নিয়ন্ত্রনে দীর্ঘদিন ধরে তার বাড়িতে জুয়া, মদ সহ অবৈধ কার্যকলাপ চলে আসছিল। এদিকে একই রাতে পৃথক অভিযানে এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশদল কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবী জিলু মিয়াকে (৪২) গ্রেফতার করেন। ধৃত জিলু মিয়া ওই ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। এস আই আফছার আহম্মেদের নেতৃত্বে এ এস আই শিবলু মজুমদার সহ পুলিশদল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মাদকসেবী আহমেদুল কবির ওরফে শেমুয়েল (৫৬) ও জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে মাদকসেবী রফিকুল ইসলামকে (২৮) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের ছোবা মিয়ার ছেলে তোফায়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৯জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে এবং ৩ মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার (৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।