মো: আব্দুল হাই:-
জগন্নাথপুর পৌরসভার ২০১৯-২০২০অর্থ বছরের ৩৬কোটি ৩০লাখ ৮০হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ। ঘোষিত প্রস্তাবিত বাজেটে উল্লেখ করেন রাজস্ব খাতে আয় ১ কোটি ৮০লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ৩৪কোটি ৫০লাখ টাকা। মোট আয় ৩৬ কোটি ৩০লক্ষ ৮০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ১কোটি ৭৮লাখ ৩০হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৩৪কোটি ৫০লাখ টাকা, মোট ব্যায় ৩৬কোটি ২৮লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২লক্ষ ৫০হাজার টাকা। সোমবার (৮জুলাই) সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী ভবনে প্রস্তাবিত বাজেট পেশ উপলক্ষ্যে মেয়র আলহাজ¦ আব্দুল মনাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে এখন উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছেন। আগামী ২০২১ সালের মধ্যে জগন্নাথপুর উপজেলায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ৮টি ইউনিয়নে সহ¯্রাধিক নলকূপ ও তিন সহ¯্রাধিক স্যানিটেশন স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। ক্রমান্বয়ে পৌর শহরের আধুনিকায়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি উন্নয়ন কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ প্রস্তাবিত বাজেট এবং বিগত অর্থ বছরের উন্নয়ন কাজের তথ্য উপস্থাপন করে তিনি বলেন জগন্নাথপুর পৌরসভাকে নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি পৌরসভার সকল নাগরিকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন কোন প্রকার করারোপ না করেই শহরবাসীর কল্যানমূখী বাজেট ঘোষনা করা হয়েছে। তিনি শহরের দরিদ্র জনগোষ্টির কল্যানসহ সকল নাগরিকদের সেবায় নিজেকে আত্ম নিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি পৌরসভাকে নান্দনিক শহরে রূপান্তরিত করনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুদৃষ্টি কামনা করে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও পৌরসভার কাউন্সিলারবৃন্দকে অভিনন্দন জানান। মেয়র আব্দুল মনাফ দীর্ঘ অসুস্থতার জন্য আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর পৌরসভা কর্তৃক প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বলেন জনপ্রতিনিধিরা নাগরিকদের কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ন অবদান রাখছেন উল্লেখ করে তিনি পৌর সভার মেয়র ও কাউন্সিলারবৃন্দ সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার সচিব মো: মোবারক হোসেন। পৌর প্রকৌশলী সতিশ গোষ্মামীর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি মো: শাহজাহান মিয়া প্রমূখ। বাজেট অনুষ্টানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ ৭নং ওয়ার্ড কাউন্সিলার সুহেল আহমদ, ১নং ওয়ার্ড কাউন্সিলার খলিলুর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলার মামুন আহমদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলার তাজিবুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলার দিলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, ৮নং ওয়ার্ড কাউন্সিলার আবাব মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলার দ্বীপক গোপ, মহিলা কাউন্সিলার আয়ারুন নেছা, মীনা রানী পাল, নার্গিস ইয়াছমিন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মেয়র পুত্র সেলিম আহমদ, হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান, জগন্নাথপুর পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি রশিদ আলী, সহ সাধারন সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক রঞ্জিত চন্দ্র শীল, সহ-অর্থ সম্পাদক বিমল চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক বিপলু রঞ্জন সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা রুবী রানী দেব, প্রচার সম্পাদক পুলক রায়, সহ-প্রচার সম্পাদক বিপ্রেস চন্দ্র মৈত্র, সদস্য মাহমুদা বেগম প্রমূখ।