জগন্নাথপুরে আইন শৃঙখলা কমিটির সভা

ষ্টাফ রিপোর্টার
জগন্নাথপুরে আইন শৃঙখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় জগন্নাথপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে উল্লেখ করে পৌর শহরের গুরুত্বপূর্ন মোড় গুলোতে যানযট নিরসন, শহরের ফুটপাত দখলমুক্ত করন এবং নব-নির্মিত মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত দোকান উচ্ছেদ করনের দাবী তুলে ধরা হয়। এছাড়াও ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি এবং মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো: ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুল আলম খন্দকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্ল্যাহ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, ইকড়ছই মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *