স্টাফ রিপোর্টার:
“জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” প্রতিপাদ্য বিষয়ে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিশ^ জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: একরামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন পাটলী ইউনিযন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সাংবাদিক শংকর রায় প্রমূখ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষ অবদান রাখায় জগন্নাথপুর পৌর শহরের পরিবার কল্যান সহকারী মায়া রানী গোপ, পরিবার পরিকল্পনা পরিদর্শক অঞ্জন কুমার চৌধুরী, পাটলী ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা রীনা আক্তার, পাটলী ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: ফারুক আহমদ এবং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর সুর্যের হাসি ক্লিনিক, পাটলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রকে শ্রেষ্ট পুরস্কারের সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম, পাইলগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফখরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নগেন্দ্র কুমার দাশ, ডা: শাহ আলম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল সফেদ, আশারকান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পাপলু চন্দ্র, পরিবার কল্যান সহকারী হেলেনা বেগম, রূপক রাজ বৈদ্য, মীনা সরকার, সোমনা বেগম, নির্মল চন্দ্র দাশ, জুনেদ আহমদ, বিনীতা বৈদ্য প্রমূখ।