১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রানীগঞ্জের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের উদ্যোগে দোস্তপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন
- Update Time : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / 812
স্টাফ রিপোর্টার:-
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের মধ্যে চাল বিতরন করেছেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দোস্তপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন। বুধবার (১৭ জুলাই) সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের উদ্যোগে নিজ বাড়িতে বন্যা কবলিত পরিবারের মধ্যে চাল বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্তপুর শাহজালাল ইসলামী সংঘের সভাপতি ক্বারী আব্দুল হক, সাধারন সম্পাদক হাসান আহমদ, সদস্য রুমন মিয়া, জসিম মিয়া, আলাল মিয়া, দোস্তপুর গ্রামের আমির উদ্দিন, আব্দুস সামাদ প্রমূখ। সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ দোস্তপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।










