জগন্নাথপুরে এইচ এসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা এগিয়ে

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলায় এইচ এসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে। কলেজ পর্যায়ে পাশের হার ৬৬.৬৪ এবং মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৯২.৬৬। তবে মাদ্রাসা পর্যায়ে আলিম পরীক্ষায় জিপি এ-৫ না পেলেও কলেজ পর্যায়ে এইচ এসসি পরীক্ষায় ৩টি জিপিএ-৫ রয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে শাহজালাল মহা বিদ্যালয় ২টি, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ১টি। উপজেলার ১টি সরকারি কলেজ সহ ৮টি কলেজ থেকে ১৩৩৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৮৯১জন। অকৃতকার্য হয়েছে ৪৪৭জন। আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসা থেকে ২৮৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ২৬৫জন। অকৃতকার্য হয়েছে ২১জন। প্রকাশিত ফলাফলে এবারের এইচ এসসি পরীক্ষায় উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজ থেকে ৫৩জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪০জন, পাশের হার ৭৫.৪৭। কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় থেকে ২২৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১৭০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৭৫.২২। জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে ৬০৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪২২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৬৯.৬৪। শ্রীরামসী স্কুল এন্ড কলেজ থেকে ৫২জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৩৫জন, পাশের হার ৬৭.১৩। রানীগঞ্জ কলেজ থেকে ১৪৭জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৯১জন, পাশের হার ৬১.৯০। নয়াবন্দর স্কুল এন্ড কলেজ থেকে ৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪৩জন, পাশের হার ৫৮.১১। ষড়পল্লী স্কুল এন্ড কলেজ থেকে ৮০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪৫জন, পাশের হার ৫৬.২৫। সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১০০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪৫জন, পাশের হার ৪৫। আলিম পরীক্ষায় পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৪২জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৪১জন, পাশের হার ৯৭.৬২। রানীগঞ্জ আলিম মাদ্রাসা থেকে ২৭জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ২৬জন, পাশের হার ৯৬.৩০। রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা থেকে ২৫জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ২৪জন, পাশের হার ৯৬। সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৫০জন, পাশের হার ৯২.৫৯। হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা থেকে ৪৩জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৩৯জন, পাশের হার ৯০.৭০। আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট থেকে ৫৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৫৩জন, পাশের হার ৮৯.৮৩। হলিয়ারপাড়া আলিম মাদ্রাসা থেকে ৩৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৩২জন, পাশের হার ৮৮.৮৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *