১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন

  • Update Time : ১১:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • / 1175

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে প্রদত্ত জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রীর ১০ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট নুডুস, মুড়ি, দিয়াশলাই, মোমবাতি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সহ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (১৭ জুলাই) বন্যা কবলিত জগন্নাথপুর পৌর শহরের করিমপুর, বাদাউড়া, কাচির বিলপাড় এলাকার শতাধিক পরিবারের মধ্যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসির আরাফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান। এসময় পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন

Update Time : ১১:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯