১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাতের ৭০টি অবৈধ দোকান উচ্ছেদ

  • Update Time : ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • / 1154

স্টাফ রিপোর্টার:
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০টি অবৈধ দোকান উচ্ছেদ সহ বিভিন্ন অপরাধে ৩জনকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জগন্নাথপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করায় ৭০টি দোকান উচ্ছেদ করা হয়। এসময় শহরের স্লুইচ গেইট এলাকায় আলখানা নদীতে অবৈধ জাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের আলী আহমদকে ১হাজার টাকা, কাগজপত্র ও লাইসেন্স না থাকায় সিএনজি চালক নাজিম মিয়াকে ৫শ টাকা এবং শরিফ মিয়ার হাবিব ট্রেডার্স দোকানের সামনে সবজি বাজারের ক্রেতাদের যাতায়াতের সরকারি রাস্তা জবরদখল করে পাকা করনের অপরাধে শরিফ মিয়া দোকানে না থাকায় হাবিব ট্রেডার্সের কর্মচারী মিটুকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে উদ্ধারকৃত অবৈধ কোনা জালটি জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান, সরকারি ভুমি এবং বাজারে ক্রেতাদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাতের ৭০টি অবৈধ দোকান উচ্ছেদ

Update Time : ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯