জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:-
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন ইতোমধ্যে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। তিনি পোনা মাছ ধরা এবং নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করনের আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: সায়খুল ইসলাম। গনেম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহল আমিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, যুবলীগ নেতা সাজাদ খান প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকার কর্মকর্তা রাজিব কুমার দাশ, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নব কুমার সিনহা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী ইব্রাহিম ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইয়াসির আরাফাত সহ অতিথিবৃন্দ কোর্ট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *