জগন্নাথপুরে আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসা আলিম পরীক্ষায় জিপিএ-৫ সহ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন

স্টাফ রিপোর্টার:
মাদ্রাসা শিক্ষা বোর্ডোর অধীনে ২০১৯সালের আলিম পরীক্ষার ফলাফলে উপজেলার জগন্নাথপুর পৌর শহরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট (প্রস্তাবিত) কামিল মাদ্রাসা জিপিএ-৫ সহ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় ৫৯জন অংশ গ্রহন করে পাশ করেছে ৫৫জন। পাশের হার ৮৯.৮৩। আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট (প্রস্তাবিত) কামিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম নিজামী জানান, আলিম পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে একমাত্র আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাজহারুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে এ প্লাস ১জন, এ গ্রেড ১৫, এ মাইনাস ১৩জন, বি গ্রেড ১৫জন, সি গ্রেড ৯জন সহ মোট ৫৩জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করেছে। এ ছাড়াও পরীক্ষায় অংশ গ্রহনকৃত ৫৯ জনের মধ্যে অনুপস্থিত ৪জন, অকৃতকার্য হয়েছে ২জন। এদিকে আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট (প্রস্তাবিত) কামিল মাদ্রাসার প্রতিষ্টাতা যুক্তরাজ্য প্রবাসী খান জয়নাল আবেদীন এবং মাদ্রাসার সভাপতি আলহাজ¦ সিতাব খান এবং ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আকমল খান আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাজহারুল ইসলাম সহ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মাদ্রাসার মানসম্মত ও কৃতিত্বপূর্ন শিক্ষা কার্যক্রমের জন্য অধ্যক্ষ শহিদুল ইসলাম নিজামী সহ সকল প্রভাষক, শিক্ষক ও ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলায় এইচ এসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে। কলেজ পর্যায়ে পাশের হার ৬৬.৬৪ এবং মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৯২.৬৬। তবে মাদ্রাসা পর্যায়ে আলিম পরীক্ষায় ১টি জিপি এ-৫ ও কলেজ পর্যায়ে এইচ এসসি পরীক্ষায় ৩টি জিপিএ-৫ রয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে শাহজালাল মহা বিদ্যালয় ২টি, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ১টি, আলিম পরীক্ষায় আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসা জিপিএ-৫- ১টি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *