১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে র্যাব-৯ সিপিসি-৩ বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন
- Update Time : ০৭:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- / 816
স্টাফ রিপোর্টার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার (২১ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রীর চাল, ডাল, তৈল, চিড়া, লবন, খাবার সেলাইন সহ শুকনো খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেছেন র্যাব-৯, সিপিসি ৩সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার ফয়ছল আহমদ। এসময় র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের ডিএডি আব্দুর রহিম, ডিএডি নাছিম রেজা সহ র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।










