১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানা পুলিশের প্রচারনা, গুজব ছড়াবেন না, গনপিটুনি একটি ফৌজদারী অপরাধ, ছেলে ধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন

  • Update Time : ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • / 929

স্টাফ রিপোর্টার:
গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ ছেলে ধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। আজ রবিবার (২১ জুলাই) দিনব্যাপী জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সতর্কীকরণ করণ বার্তা উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এমন প্রচারণা চালানো হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে বেশ কয়েক জন মর্মান্তিকভাবে প্রান হারিয়েছেন। উপজেলাবাসীর জ্ঞাতার্থে আরো জানানো হয়, এটি একটি গুজব। কোন প্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধারা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ পর্যন্ত গনপিটুনির ফলে যতগুলো নিহতের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করা রাষ্ট্র বিরোধী কাজের শামিল। গনপিটুনি একটি ফৌজদারী অপরাধ। বার্তায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলা হয় গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থেকে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর থানা পুলিশের প্রচারনা, গুজব ছড়াবেন না, গনপিটুনি একটি ফৌজদারী অপরাধ, ছেলে ধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন

Update Time : ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯