জগন্নাথপুরে গলায় ফাঁস লাগিয়ে ৩সন্তানের জনকের আত্মহত্যা
- Update Time : ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
- / 689
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে গলায় ফাঁস লাগিয়ে আবু মুসা (৪০) নামের ৩ সন্তানের জনক আত্মহত্যা করেছেন। আবু মুসা জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আব্দুল জমাতের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন।
পারিবারিক সূত্র জানান, নিহত আবু মুসার স্ত্রী মধ্যপ্রাচ্যে থাকায় প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। নিহত আবু মুসার ভাতিজা সোহান মিয়া সোমবার ( ২২জুলাই) রাত অনুমান দেড় টায় টমটম গাড়ি রাখার সময় দেখতে পান তার চাচা আবু মুসা ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এসময় তার চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে আসেন। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আবু মুসার ঝুলন্ত লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসেন। এদিকে আবু মুসা আত্মহত্যার ঘটনায় বিভিন্ন সূত্রে জানাগেছে নিহতের স্ত্রী মধ্যেপ্রাচ্যে গৃহকর্মীর কাজে চলে যাওয়ায় তাদের মধ্যে বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিক কলহের কারনেই আবু মুসা আত্মহত্যা করেছেন। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত আবু মুসার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩জুলাই) ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু হয়েছে।










