জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্টান ॥ পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্টার:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন শেষে মঙ্গলবার ( ২৩ জুলাই) মূল্যায়ন, পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্টানে পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকার কর্মকর্তা রাজিব কুমার দাশ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।

পরে সফল মৎস্য চাষী পুরস্কারে উদ্যোক্তা মো: মোস্তাক আহমেদ, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনায় মো: আব্দুল ওয়াহিদ ও পোনা মাছ উৎপাদনে অবদানের জন্য মো: তাজুল ইসলামকে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামান জানান, গত ১৭ জুলাই থেকে সপ্তাহ ব্যাপী জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক বিভিন্ন কর্মসূচীর মধ্যে মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এর মধ্যে সংবাদ সম্মেলন ও প্রচারনা, র‌্যালী, উদ্বোধনী অনুষ্টান, আলোচনাসভা ও পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোদী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন, স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন, হাট বাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্ধ করণ সভা ও ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মূল্যায়ন এবং পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *