০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান

  • Update Time : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • / 796

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপবৃত্তির চেক প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সারা দেশে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা চালুকরণ সহ দরিদ্র জনগোষ্টির কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমুখ। পরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৮৮জন, মাধ্যমিক বিদ্যালয়ের ১৯জন, উচ্চ মাধ্যমিকের ৪জন সহ ১২৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান

Update Time : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯