জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রানের চাল বিতরন

স্টাফ রিপোর্টার:-
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৩শত পরিবারের মধ্যে ত্রান সামগ্রীর চাল বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক পৌরসভায় বরাদ্দকৃত ত্রানের চাল বিতরন কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারের পর্যাপ্ত পরিমাণ ত্রান সামগ্রী রয়েছে। বন্যার্তদের সতর্ক অবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আহাবান জানান। জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মনাফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আজহারুল হক শিশু।

পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্মামীর পরিচালনায় অন্যদেও মাঝে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার আবাব মিয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর সচিব মো: মোবারক হোসেন, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *