০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশারকান্দি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরন করেছেন ইউএনও

  • Update Time : ০৮:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • / 1131

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ আশারকান্দি ইউনিয়নের ৩শতাধিক পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফজুল আলম মাসুম। শুক্রবার (২৬জুলাই) দিনব্যাপী ইঞ্জিন নৌকা যোগে আশারকান্দি ইউনিয়নের জয়দা, ঐয়ারকোনা, মিঠাভরাং, ছোট শেওড়া, বড় শেওড়া, ফেচী শেওড়া, পাঠকুড়া, বুধরাইল, মন্ডলীভোগ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি বাড়ি পৌছে উপজেলা নির্বাহী অফিসার মাহফজুল আলম মাসুম ত্রান সামগ্রীর ১০ কেজি চাল, ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করেছেন। ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাশ, ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা আলাল, ৭নং ওয়ার্ডের সদস্য নোমান আহমদ, ৮নং ওয়ার্ডের সদস্য ফজলু মিয়া, মহিলা সদস্যা আফিয়া খানম, সেলিনা বেগম প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, ইতোমধ্যে কলকলিয়া ও রানীগঞ্জ ইউনিয়ন এবং পৌরসভার ৯শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রানের চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আশারকান্দি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরন করেছেন ইউএনও

Update Time : ০৮:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯