জগন্নাথপুরে এনজিও সংস্থা ব্র্যাক এর ত্রান সামগ্রী বিতরন

মো: আব্দুল হাই :
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও সংস্থা ব্র্যাক এর অর্থায়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত ৫০পরিবারের মধ্যে ত্রান সামগ্রীর শুকনো খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা কল্যাণের সভানেত্রী সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সহধর্মিণী নাহিদ আফরোজ সুলতানা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সহধর্মিণী সারা ইসলাম,

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, এনজিও সংস্থা ব্র্যাক এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে আজাদ, আর এম (ইউপিজি) মো: আতাউর রহমান, ব্র্যাক জগন্নাথপুরের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: কামরুল ইসলাম, জগন্নাথপুরের শাখা ব্যবস্থাপক (দাবি) মিজান সরদার, রানীগঞ্জ ইউনিয়ন ব্যবস্থাপক (দাবি) অঞ্জন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন ব্যবস্থাপক (দাবি) মো: আকরাম হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন ব্যবস্থাপক (ইউপিজি) বাঁধন কুমার তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ ডটকম’র সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের মজনু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছা: রুকসানা বেগম, সদস্য তেরা মিয়া তেরাব, সদস্য মো: বজলু মিয়া, সদস্য মো: নাজমুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *