০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাছের মিশ্রচাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

  • Update Time : ০২:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • / 818

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রদ্ধতি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। আজ রবিবার (২৮জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপির সহায়তায় উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার অর্থায়নে ৪০জন মৎস্য চাষী ও মৎস্যজীবিদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আমরা মাছে ভাতে বাঙ্গালী উল্লেখ করে বলেন মৎস্য চাষ প্রকল্প একটি লাভজনক প্রতিষ্টান।

প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের প্রশিক্ষিত হয়ে মাছ চাষে আগ্রহী হওয়ার আহবান জানান। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। প্রশিক্ষন কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকা) জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা রাজিব কুমার দাশ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মাছের মিশ্রচাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

Update Time : ০২:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯