স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৮জুলাই) বিকেলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ সহস্্রাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশের প্রবৃদ্দি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ খাদ্য উৎপাদন বেড়েছে। তিনি বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় প্রধানমন্ত্রী দেশের বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তিনি ধর্য্য এবং সতর্কতার সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফজুল আলম মাসুম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। এ সময় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল, বিশম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, দপ্তর সম্পাদক নুরে আলম ছিদ্দিকী উজ্জল, প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জেলা পরিষদ সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য সুজাত মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, হাসান আদিল সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।