5:48 pm, Saturday, 14 February 2026

জগন্নাথপুরে অর্ধশত কোটি টাকা প্রকল্পের গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগীদের তালিকা প্রনয়ন নিয়ে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : 11:53:30 pm, Monday, 29 July 2019
  • 988 Time View

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় অর্ধশত কোটি টাকার প্রকল্পের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র এবং দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগী পরিবারের তালিকা প্রনয়নের কাজ চলমান রয়েছে। সোমবার (২৯ জুলাই) জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর, হলদিপুর, রসুলপুর, মাঝপাড়া, গোলাপাড়া পুঞ্জি, চিলাউড়া, সমধল, পন্ডিতা ও চিলাউড়া আশিঘর গ্রামের উপকারভোগীদের তালিকা প্রস্তুত এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে ইউনিয়নের জনসাধারনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী , দক্ষিন সুনামগঞ্জ আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য সুজাত মিয়া, ইউপি সদস্য হীরা মিয়া, ইউপি সদস্য রুবেল মিয়া প্রমূখ। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রনয়নের জন্য উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং এবং প্রচারপত্র বিলি করে এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

পরে সরেজমিন পরিদর্শন করে সুবিদাভোগী পরিবার মনোনীত করা হবে। তিনি আরো জানান দরিদ্র ৫ থেকে ১০টি পরিবারের জন্য একটি নলকূপ প্রদান করা হবে। এছাড়াও সুবিদা বঞ্চিত পরিবারকে স্যানিটেশন দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে উপকারভোগীদের তালিকা প্রনয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দ তালহা আলমের পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে আসছেন শেখ শামছুল ইসলাম

জগন্নাথপুরে অর্ধশত কোটি টাকা প্রকল্পের গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগীদের তালিকা প্রনয়ন নিয়ে মতবিনিময় সভা

Update Time : 11:53:30 pm, Monday, 29 July 2019