5:51 pm, Saturday, 14 February 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও পিকআপ চালক

  • Reporter Name
  • Update Time : 10:36:29 pm, Tuesday, 30 July 2019
  • 959 Time View

স্টাফ রিপোর্টার:
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ফল ব্যবসায়ী ছামির উদ্দিন (৩০) ও তার পিকআপ ভ্যান চালক মিঠু সূত্রধর (২৩) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রান হারিয়েছেন। নিহত ছমির উদ্দিন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর আলখানার পাড় গ্রামের আনছব উল্ল্যার ছেলে এবং মিঠু সূত্রধর একই ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের মৃত প্রভূদ সূত্রধরের ছেলে। মঙ্গলবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি নামকস্থানে তারা সড়ক দুর্ঘটনায় প্রান হারান। দুর্ঘটনার পর খবর পেয়ে দক্ষিন সুরমা থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান। এদিকে সড়ক দুর্ঘটনার খবর নিহত ব্যবসায়ী ছামির উদ্দিনের বাড়িতে এবং চালক মিঠু সূত্রধরের বাড়িতে পৌছলে উভয় পরিবারের বুকফাঁটা করুন আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। শোক বিহবল হয়ে পড়েন এলাকাবাসী এবং নিহতদের আত্মীয় স্বজন, সহপাঠিরা। শোকাছন্ন জগন্নাথপুর বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের সহপাঠিকে হারিয়ে দুকরে দুকরে কাঁদতে দেখা গেছে। একজন সৎ উদ্যোমী ব্যবসায়ী ছামির উদ্দিন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। নিহত ছামির উদ্দিনের পরিবারের লোকজন জানান, ব্যবসার মালামাল আনার জন্য মঙ্গলবার ভোর রাতে সিলেটের উদ্যোশ্যে জগন্নাথপুর থেকে রওয়ানা হয়। পিকআপ ভ্যান গাড়িটি সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খালে ছিটকে পড়ে যায়। এসময় সড়কের গাছের সাথে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যানটি দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে দক্ষিন সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) শিপলু দুর্ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করেন। এসআই শিপলু জানান, নিহত ব্যবসায়ী ছামির উদ্দিনের পকেটে থাকা ১লাখ ৩ হাজার টাকা তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত ছামির উদ্দিনের ভাই জৈন উদ্দিন জানান, আছরের নামাজের পর জানাযার নামাজ শেষে ছামির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। কলকরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য তারা মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ ভ্যান চালক মিঠু সূত্রধরের মরদেহ বিকেলে মাটি দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দ তালহা আলমের পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে আসছেন শেখ শামছুল ইসলাম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও পিকআপ চালক

Update Time : 10:36:29 pm, Tuesday, 30 July 2019