জগন্নাথপুরে গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগীদের তালিকা প্রনয়ন নিয়ে মতবিনিময় সভা
- Update Time : ০৯:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- / 568
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় অর্ধশত কোটি টাকার প্রকল্পের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র এবং দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগী পরিবারের তালিকা প্রনয়নের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার (৩০জুলাই) দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া, হরিনাকান্দি, ভুরাখালি,গাদিয়ালা, বেতাউকা, বেরী, গোপরাপুর, সালদিঘা, খাগাউড়া, মহিষাকোনা, ইসমাইল চক, স্বজনশ্রী, বাউধরন, ওয়াহিদ নগর গ্রামের উপকার ভোগীদের তালিকা প্রস্তুত এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে ইউনিয়নের জনসাধারনের সাথে আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপরাপুর বাজার সহ ৩টি স্থানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, পাউবোর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, ইউপি সদস্য সুজাত মিয়া, মহিলা সদস্যা শান্তনা ইসলাম লাকি প্রমূখ। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রনয়নের জন্য উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে সরেজমিন পরিদর্শন করে সুবিদাভোগী পরিবার মনোনীত করা হবে এবং দরিদ্র ৫ থেকে ১০টি পরিবারের জন্য একটি নলকূপ প্রদান করা হবে।










