০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে হাবিব টাইগার গুড়ামসলার কারখানা সহ বিভিন্ন প্রতিষ্টান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায়

  • Update Time : ১০:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • / 714

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদাতের পৃথক অভিযানে ৪৩ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাশে পৌর শহরের ইকড়ছই এলাকায় হাবিব টাইগার গুড়ামশলার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়াও প্রকাশ্য ধুমপান করার অপরাধে ছুফি মিয়া নামের এক ব্যক্তির নিকট থেকে ১শত টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ পূণ্য রাখায় দায়ে মিক্সফুডকে ৮হাজার টাকা, পোনামাছ বিক্রির অপরাধে তানভীর আলমকে ১ হাজার টাকা ও আছানুর মিয়াকে ৫শত টাকা, বৈধ কাগজপত্র না থাকায় মোটরযান আইনে ৩টি অটোরিকশা চালককে জনপ্রতি ৫শত টাকা করে ১হাজার ৫শ টাকা এবং পিকআপ ভ্যান চালককে ২হাজার টাকা জরিমনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে হাবিব টাইগার গুড়ামসলার কারখানা সহ বিভিন্ন প্রতিষ্টান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায়

Update Time : ১০:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯