5:48 pm, Saturday, 14 February 2026

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান –দেশে দারিদ্রতার হার কমে এসেছে

  • Reporter Name
  • Update Time : 06:05:36 pm, Thursday, 1 August 2019
  • 1012 Time View

মো: আব্দুল হাই :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা ও দারিদ্র মুক্ত সূখী সমৃদ্ধশালী দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। দেশের তরুন প্রজন্মরা শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে বিশে^ প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনা দরিদ্র জনগোষ্টির কল্যাণ এবং বয়স্ক ভাতা, বিধাব ভাতা, মাতৃত্বভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। মানুষের জীবন যাত্রার অনেক উন্নতি হয়েছে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় দারিদ্রতার হার এখন অনেকটাই কমে এসেছে। মন্ত্রী জগন্নাথপুর সহ পুরো জেলাব্যাপী উন্নয়নের উৎসব চলছে উল্লেখ করে বলেন ইতোমধ্যে পুরো জেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। চলতি বছরে বিভাগের বৃহৎ কুশিয়ারা সেতুর কাজ শেষ হয়ে ২০২০ সালে সেতুিট চালু করন এবং পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলের আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী শোকাবহ আগষ্ট মাসের গুরুত্ব তুলে ধরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেন। মন্ত্রী এম এ মান্নান বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, চেক এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ভাতার পাস বই বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন্নাহার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দরিদ্র নারী পুরুষদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের ৪লাখ ৫০হাজার এবং স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়কে ২৫হাজার টাকা সহ ৪লাখ ৭৫ হাজার টাকা, চেক ও ভাতার বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্টান শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদ গ্রহন করেছেন ২০১৯সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শ্রেষ্ট অধ্যক্ষ মীরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শ্রেষ্ট প্রধান শিক্ষক সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন্নাহার এবং শ্রেষ্ট স্কউট লিডার পৌর শহরের আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দ তালহা আলমের পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে আসছেন শেখ শামছুল ইসলাম

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান –দেশে দারিদ্রতার হার কমে এসেছে

Update Time : 06:05:36 pm, Thursday, 1 August 2019