০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 687

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু মশা নিধনে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮টি ইউনিয়নে এক যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের তত্ত্বাবধানে পৌরশহরের ১০টি স্থানে ময়লা আর্বজনা পরিস্কারে অংশ নেন। এ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মাঠ পরির্দশক আশিষ দেব, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। পরে ডেঙ্গু রোধ বিষয়ক শপথ বাক্য পাঠ শেষে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি বের করা হয়। এদিকে পৌর শহরের পৌর পয়েন্ট, ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়, হাসপাতাল পয়েন্ট, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা, উপজেলা পরিষদ কমপ্লেক্স, জগন্নাথপুর-সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা, জগন্নাথপুর-সিলেট বাস স্ট্যান্ড এলাকা ও জগন্নাথপুর মাছ বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান অনুষ্টিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লতিফুল বারী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক কর্মী নুর আহমদ রুদ্র প্রমূখ। এছাড়াও জগন্নাথপুর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচী পালন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের অংশ গ্রহণে পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান শুরু করেছি। এ পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯