০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৪ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত দুখু গ্রেফতার
- Update Time : ০৯:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- / 780
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪টি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত দুখু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। কুখ্যাত ডাকাত দুখু মিয়া গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্থি ফিরে আসে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের জিগির আলীর ছেলে। শুক্রবার (২ আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে ডাকাতি সহ ৪টি মামলার পলাতক আসামী দুখু মিয়াকে গ্রেফতার করেছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আন্ত: ডাকাত দলের সদস্য দুখু মিয়া ৩টি ডাকাতি ও ১টি চাঁদাবাজি মামলার পলাতক আসামী। আজ শনিবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।










