স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি দক্ষতাবৃদ্ধি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রাথমিক ও গনশিক্ষা কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপির সহায়তায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার অর্থায়নে ৩০জন শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকা) জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা রাজিব কুমার দাশ প্রমূখ।
News Title :
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
-
Reporter Name - Update Time : 07:17:40 pm, Monday, 5 August 2019
- 745 Time View
Tag :
Popular Post











