জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে যুবলীগের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনামের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। বুধবার (৭আগষ্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন বিদায়ী অতিথি এনামুল হক এনাম ছিলেন যুবলীগের নিবেদিত কর্মী। তিনি তার ভবিষ্যত কর্মময় এবং রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা এমদাদ আহমদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, নাজমুল হক, আশিক উদ্দিন, সাফরোজ ইসলাম রুনু, মো: আফরোজ, মঞ্জুরুল ইসলাম, আক্তার হোসেন, কামরুল বক্্র, মঞ্জিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি তফাজ্জুল হক সুমন, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মিছবাহ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভীর আহমদ প্রমূখ। পরে বিদায়ী অতিথি এনামুল হককে উপহার তুলে দেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *