স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় অর্ধশত কোটি টাকার প্রকল্পের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র এবং দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও স্যানিটেশন উপকারভোগী পরিবারের তালিকা প্রনয়নের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর, মেঘারকান্দি, হরিনাকান্দি, ইসলামপুর, জয়নগর, কামরাখাই, কুশারাই, আলমপুর, নোয়াগাঁও, বালিশ্রী গ্রামের উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে ইউনিয়নের জনসাধারনের সাথে শান্তিগঞ্জ বাজার, রৌয়াইল উচ্চ বিদ্যালয় ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম প্রমূখ। মতিবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজি আব্দুল লতিফ, রানীগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দবির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ, রমজান আলী, ইউপি সদস্য মাহমদ মিয়া, মহিলা সদস্যা রোকসানা বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছালেহ আহমদ, যুবলীগ নেতা দিদার আহমদ সুমন, সাদ্দাম হোসেন, রানীঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির হোসেন, রিপন মিয়া, পুলক চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রনয়নের জন্য উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে সরেজমিন পরিদর্শন করে সুবিদাভোগী পরিবার মনোনীত করা হবে এবং দরিদ্র ৫ থেকে ১০টি পরিবারের জন্য একটি নলকূপ প্রদান করা হবে।