০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ৫হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • / 755

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে নদী খাল সহ সরকারি ভুমি অবৈধ দখলদারের কবল থেকে উপজেলা প্রশাসনের উদ্ধার অভিয়ান শুরু হয়েছে। আজ বুধবার (৭ আগষ্ট) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এর উপস্থিতিতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার সংলগ্ন পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহা-সড়কের পয়েন্টে সরকারি খালের ওপর নির্মিত ২টি, যুগলরগর পয়েন্টে ২টি ও বালিকান্দি সরকারি গোপাটে ২টি সহ মোট ৬টি টিনসেট দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে কলকলিয়া বাজারের আব্দুল মালিকের দোকানে অভিযান চালিয়ে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, পুরো উপজেলাব্যাপী সরকারি খাল, নদী সহ ভুমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ৫হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯