মো: আব্দুল হাই:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে পীর বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের তথ্য উপস্থাপন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারী বাশিরা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার বৈদ্য, পীর সৈয়দ জিগার আলম, শিক্ষক মাওলানা হোসেন আহমদ, তথ্য সেবা সহকারী মুক্তা রাণী দাশ প্রমূখ।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে তালিকাভুক্ত ৫০জন নারীর অংশ গ্রহনে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। উঠান বৈঠক শেষে তাদের মধ্যে সম্মানী ভাতা ও নাস্তার প্যাকেট প্রদান করা হয়েছে। তিনি জানান, এর আগে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে, কলকলিয়া ইউনিয়নে ও পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।