জগন্নাথপুরে ডেঙ্গু নিধন, ঈদ পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক নাগরিক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
আমাদের জগন্নাথপুর আমাদের অহংকার, নিজেরাই করব সুন্দর ও পরিষ্কার প্রতি পাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু নিধন ও ঈদ পরবর্তী পরিস্কার পরিচ্ছিন্নতা কার্যক্রম সস্পর্কিত নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সস্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম ডেঙ্গু নিধনে সচেতনা সৃষ্টির লক্ষ্যে সকল পর্যায়ের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন ডেঙ্গুর বিস্তার ধ্বংস করতে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে নাগরিকদের সচেতন হতে হবে। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্ব স্তরের নাগরিকদের ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, পৌর সচিব মোবারক হোসেন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলো রক্তদান সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, , জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক প্রথম আলো ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব , উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, পশ্চিম ভবানী পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মনিরুল ইসলাম,প্রধান শিক্ষক আলমগীর হোসেন, হবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিন, যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উদীচী শিল্পী গোষ্টীর নুর হোসেন রুদ্র, ক্লীন জগন্নাথপুর সংগঠনের সভাপতি রনিরাজ প্রমুখ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, হাজী আব্দুর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রানী সেন, কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, হাজী আব্দুর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধবী রানী নাথ, আজকের স্বদেশ ডটকমের সম্পাদক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ, যুবলীগ নেতা রেজাউল হাসান রেজা,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতা আব্দুস সালাম, ইউএনও কার্যালয়ের সহকারী ফয়সাল চৌধুরী, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) অরুপ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *