জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালীর উদ্যোগে ৬শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৈয়ব মিয়া কামালীর উদ্যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পীরেরগাঁও গ্রামের ৬শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকেল ৩টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের পীর বাড়ির মাঠে খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবাইকে সু-সংগঠিত করে দেশকে একটি স্ব-নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল।তাদের সেই স্বপ্ন পূরন হয়নি । তিনি বলেন আমরা পিচিয়ে থাকার লোক নয় ১৫ই আগষ্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ব্যারিস্টার ইমন আরো বলেন বাঙালী যখন জেগে উঠার স্বপ্ন দেখে তখন ষড়যন্ত্র সৃষ্টি হয়, একটি দল দেশে গুজব সৃষ্টির তান্ডবে লিপ্ত হয়, পদ্মা সেতু এবং বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতুর মাথা কাটা বলে দেশকে বিপর্যস্ত করা চেষ্টা করছে । তিনি বলেন এসব গুজবে কান দিবেন না । তিনি এলাকার অসহায় দরিদ্র পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরনের জন্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর মহতি উদ্যোগের প্রতি অভিনন্দন জানান।

খাদ্য সামগ্রী বিতরনের আয়োজক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার। ছাত্রলীগ নেতা সৈয়দ জিগার আলমের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহআলম কামালী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হাই, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, যুবলীগ নেতা পীরেরগাঁও বাজার কমিটির সেক্রেটারী ইকবাল হোসেন লিলু, যুবলীগ নেতা আব্দুল করিম জসিম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কাজী এনাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মঈনুন ইসলাম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আমীর হামজা, যুগ্ম সম্পাদক এহছানুল হক জয়নুল, যুগ্ম সম্পাদক শামছুর রহমান মিঠু প্রমূখ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ১নং ওয়ার্ডের সদস্য সৈয়দ জুয়েল মিয়া, ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি চুনু কামালী, শাহারপাড়া নারাইনপুর গ্রামের মুরুব্বি জামাল মিয়া কামালী, আইয়ুব মিয়া কামালী, আওয়ামী লীগ নেতা দানিছ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মুন্না মিয়া, যুবলীগ নেতা দুলা মিয়া কামালী, স্বেচ্ছা সেবক লীগ নেতা শফিকুল কামালী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল কামালী, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সোহাদ কামালী, এবং স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক জন সাধারন উপস্থিত ছিলেন। পরে ৯নং ওয়ার্ডে পীরের গাঁও এলাকার ৬শতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রীর সোয়াবিন তৈল, ময়দা, চিনি, সেমাই, পিয়াজ ও দুধ সহ বিভিন্ন পন্য সামগ্রী বিতরন করা হয়। সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন সহ আগত অতিথিবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতি গ্রস্থ পরিবারকে ইতোমধ্যে সরকারী ভাবে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে পীরেরগাঁও গ্রামের ৬শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে আমার ব্যক্তিগত তহবিল থেকে ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি বলেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় পাশে থেকে ইউনিয়ন বাসির কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি প্রতিটি উন্নয়ন কাজে সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *