শাহারপাড়া-নারাইনপুর সড়কে সোয়া কোটি টাকা ব্যায়ে আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজার-নারাইনপুর ভায়া দাওরাই বাজার সড়কের আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব মিয়া কামালী। বৃহস্পতিবার আরসিসি নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্বাছ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম কামালী সহ এলাকার সর্বস্তরের জনসাধারন। শাহারপাড়া বাজার হতে নারাইনপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম কামালীর বাড়ি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক প্রায় সোয়া কোটি টাকা ব্যায়ে ৮শ ৮৫ মিটার দৈর্ঘ্য সড়কটির আরসিসি নির্মাণ কাজের ইতোমধ্যে প্রায় ৩শ মিটার ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। সড়কটির নির্মাণ কাজের দায়িত্বরত এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্বাছ উদ্দিন আহমেদ জানান, সড়কটির নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্টান প্রাক্কলন অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছেন।

নির্ধারিত সময়ের মধ্যেই সড়কের কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী জানান, সড়কটি নির্মাণে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল। পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় সড়কটির পাকা করনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত। এ জন্য তিনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতঞ্জতা প্রকাশ করে জানান, সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে শাহারপাড়া নারায়নপুর গ্রামের দক্ষিন পূর্ব সাতবিলা হাওর এবং আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার, রৌডর, মিলিক সহ আশ-পাশ গ্রামের কয়েক হাজার জনসাধারন যাতায়াত ব্যবস্থায় উপকৃত হবেন। সড়ক উন্নয়ন কাজে সহযোগিতার জন্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের প্রতিও অভিনন্দন এবং কৃতঞ্জতা প্রকাশ করে তিনি আরো জানান সড়কটির দাওরাই বাজার পর্যন্ত অবশিষ্ট অংশের নির্মাণ কাজ সম্পন্ন হলে আশারকান্দি ইউনিয়নের সাথে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকার যাতায়াত ব্যবস্থার একটি নেটওয়ার্ক সৃষ্টি হবে। সড়কটির অবশিষ্ট অংশ এবং নারাইনপুর খালের উপর সেতু নির্মাণে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের সু-দৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *