০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনা পরিদর্শনে ইউএনও ॥ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • Update Time : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • / 824

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলায় কোরবানীর পশুর চামড়ার ক্রেতা ও মূল্য না থাকায় বিপুল সংখ্যক চামড়া মাটিতে পুঁতে ফেলা সহ নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তাও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এর আগে বিষয়য়টি সার্বক্ষনিক তদারকির জন্য সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে প্রধান করে ৩সদস্যের কমিটি গঠন করেন কমিটির অন্যান্য সদস্যারা হলেন জগন্নাথপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নব কুমার সিংহ এবং হেল্থ ইন্সপেক্টর লতিফুল বারী। এদিকে সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে তদন্ত কমিটি আগামী কাল ১৬ আগষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাফিজিয়া হোসাইনিয়া দারুল হাদিস মাদরাসায় দানকৃত কোরবানীর ৮৪০টি চামড়া ক্রেতা না পাওয়ায় ওই সব চামড়াগুলি মাদরাসা প্রাঙ্গণে মাটিতে পুঁতে ফেলার ঘটনাস্থল বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৪টায় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। পরিদর্শনকালে ৮৪০টি চামড়া ক্রেতা না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পরিবেশ দূষণের পূর্বেই মাদারসা কর্তৃপক্ষ মাটিতে পুঁতে ফেলানোর সত্যতা পান। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, চামড়া মাটিতে পুঁতে ফেলার বিষয়টি গুরুত্ব বিবেচনায়। কি কারনে এমন ঘটনার সৃষ্টি হয়েছে তা তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনা পরিদর্শনে ইউএনও ॥ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Update Time : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯