স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ঐতিহাসিক ৭ই মাচের ভাষণ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং প্রধান শিক্ষিকা ছালেহা পারভিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, শিক্ষার্থী পলি বেগম, সালেহা আক্তার, মাফিয়া বেগম প্রমুখ। পরে বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।