স্টাফ রিপোর্টার:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় শুক্রবার দুপুরে জমির হোসেন (৩৫) নামের এক অটো রিক্্রা চালকের রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত জমির হোসেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আজাদপুর (নয়া পাড়া) গ্রামের মো: শফিক মিয়ার ছেলে। অটোরিক্্রা চালকের রহস্য জনক মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার সাকিল মিয়া সেকেলকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাকিল মিয়া জগন্নাথপুর পৌর শহরের হবিব নগর এলাকার মৃত এখলাছ মিয়ার ছেলে। অটোরিক্্রা চালকের রহস্য জনক মৃত্যুর ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে অটোরিক্্রা চালক জমির হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টায় সাকিল নামের এক যুবক জমির হোসেনকে জরুরী বিভাগে নিয়ে আসেন। এসময় জমির হোসেনের বুকে ব্যাথা থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই দিন দুপুর পৌনে ২টায় পুনরায় জমির হোসেনকে জরুরী বিভাগে মৃত অবস্থায় নিয়ে এসে সাকিল পালিয়ে যায়। বিষয়টি জগন্নাথপুর থানায় জানানো হয়। এদিকে গতকাল শনিবার সকাল ৯টায় পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগের বারান্দায় থাকা জমির হোসেনের মৃত দেহ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জমির হোসেনের রহস্য জনক মৃত্যুর ঘটনায় স্থানীয় সূত্রে জানাযায়, নিহত জমির হোসেন দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর (ঢরের পাড়) এলাকায় একটি কলোনীতে বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য সাকিল মিয়া সেকেলের কাছ থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে চালাতেন। প্রায় ২০দিন পূর্বে অটোরিক্্রাটি চুরি হয়ে যাওয়ায় নিহত জমির হোসেন ও অটোরিক্্রা মালিক সাকিল মিয়া সেকেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অটোরিক্্রা চুরির ঘটনায় ঈদুল আযহার পরদিন জমির হোসেনকে সাকিল মিয়া তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। শুক্রবার ১৬ আগষ্ট দুপুরে জমির হোসেনের বুকে ব্যাথা অনুভব হলে সাকিল মিয়া নিজেই একটি রিক্্রায় করে জমির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অটোরিক্্রা চালক জমির হোসেনের রহস্য জনক মৃত্যুর ঘটনায় হবিবনগর এলাকার সাকিল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন।