বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাটলী ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শুক্রবার ১৬ আগষ্ট বিকেল ৪টায় পাটলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতীর উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে জাতীর জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছেন। দেশের উন্নয়ন অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর কাউন্সিলার মো: আবাব মিয়া, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো: আব্দুল কাহার রাসেল, যুক্তরাজ্যের ক্যামব্রিজ আওয়ামী লীগ নেতা মো: ফয়সল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ছালিক আহমদ পীর, জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো: ফারুক মিয়া।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো: ইমন মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য নোমান শাহ কেনান, পাটলী যুব সংঘের সভাপতি শাহ মো: আবু বক্কর সুমেল, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক মো: আক্তার হোসেন, সদস্য মো: শাহবাজ মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শেখ শাহজাহান মিয়া, পাটলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আনা মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মুক্তাদির হোসেন, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ার আহমদ, ছাত্রলীগ নেতা মো: নাদিম শাহ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফারজান রাজা প্রমূখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *