০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাঁই ॥ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • Update Time : ০৭:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • / 1774

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শাষনহবি গ্রামে শনিবার (১৭ আগষ্ট) রাত ৩টায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি টিনসেট বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। জানাযায়, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শাষনহবি গ্রামের নুর মিয়ার বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশর্^বর্তী দরিদ্র পরিবারের হারুনা বেগমের টিনসেট বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং ক্ষতিগ্রস্থদের চিৎকারে গ্রামের শত শত লোকজন স্থানীয় মসজিদে আগুন লাগার সংবাদ শুনে আগুন নেভানোর যন্ত্র নিয়ে ছুটে আসেন। এসময় ক্ষতিগ্রস্থ নুর মিয়া ও হারুনা বেগমের পরিবারের লোকজনদের হাউ মাউ করে কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অগ্নিকান্ডের খবর একেই পাড়ার বাসিন্দা প্রভাষক হাফছা বেগম জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় বসত ঘরের আসবাবপত্র, কাগজ, স্বর্নালংকার, টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়লে আগুনের কবল থেকে রক্ষা পেতে অনেকেই নিজের বসতঘর ছেড়ে বাহিরে অবস্থান নেন। এছাড়াও অধিকাংশ লোকজন তাদের ব্যবহৃত গাড়িগুলো নিরাপদ স্থানে সড়িয়ে নেন। ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নুর মিয়া জানান, আগুনে পুড়ে আমার বসত ঘরের ব্যবহৃত সকল প্রকার মালামালের পাশাপাশি নগদ ২লাখ ৫০হাজার টাকা, ১৩ভড়ি স্বর্নালংকার, মূল্যবান দলিল ও অন্যান্য কাগজপত্র সহ ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। পাশর্^বর্তী ঘরের বাসিন্দা হতদরিদ্র হারুনা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, আগুনে তার সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। একথা বলেই তিনি বার বার ঞ্ান হারিয়ে ফেলছেন। আগুনে পুড়ে তার প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রবিবার (১৮ আগষ্ট) সকালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আকমল খান অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি শান্তনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাঁই ॥ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

Update Time : ০৭:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯