০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : ০৯:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • / 2154

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলীর বিরুদ্ধে টি আর, কাবিটা, কাবিখার বিশেষ বরাদ্ধে দুটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সৈয়দপুর এলাকাবাসীর পক্ষে মো: সাজাদ মিয়া কর্তৃক সৈয়দ মনোয়ার আলীর বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মো: সাজাদ মিয়া উল্লেখ করেন সৈয়দপুর বড় গোল মাট এবং সৈয়দপুর দরগা সড়কের দু-পাশে মাটি ভরাটের জন্য দুটি প্রকল্প অনুমোদন হয়। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী এবং সৈয়দ নুর আলী গত ২মাস পূর্বে প্রকল্প দুটির টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। অভিযোগে মো: সাজাদ মিয়া আরো জানান, প্রকল্পের সাথে জড়িত সৈয়দ নুর আলী জানিয়েছেন, সৈয়দ মনোয়ার আলীর কথামত স্বাক্ষর করেছি। কিন্তু প্রকল্প দুটির বরাদ্ধের টাকার পরিমাণ কত জানা নেই। মো: সাজাদ মিয়া লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন সৈয়দ মনোয়ার আলী প্রকল্প দুটির কাজ না করে তা আত্মসাত করেছেন। উল্লেখিত প্রকল্প দুটির টাকা আত্মসাতের সাথে জড়িত সৈয়দ মনোয়ার আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান সৈয়দপুর এলাকাবাসীর পক্ষে মো: সাজাদ মিয়া।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : ০৯:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯