সুনামগঞ্জে বিনামূল্যে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
- Update Time : ১১:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
- / 595
বুরহান উদ্দিন, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করায় দেশে দারিদ্রতার হার কমে আসছে। তিনি বলেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন হওয়ায় এখন আর কোন মানুষ না খেয়ে মরবে না। প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আবাসনের ব্যবস্থা করছেন। প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয় উল্লেখ করে তিনি বলেন তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে তারাও উচ্চ শিক্ষা লাভের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে। তাদেরকে করুণার চোখে না দেখে সকলে মিলে প্রতিবন্ধীদের কল্যাণে পাশে দাড়ানোর আহবান জানান। তিনি রোববার (১৮ আগস্ট) দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে বিনামূল্যে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও ফিজিও থেরাপিস্ট আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, বিটিভি’র জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ড. মো: তানজিল হক, প্রতিবন্ধী সংস্থা ব্যক্তিত্ব মো. তাইজুল ইসলাম তারেক, নূর উদ্দিন প্রমূখ। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জুনায়েদ আহমেদ। পরে প্রতিবন্ধীদের মাঝে ৫৭টি হুইল চেয়ার, ৯টি ট্রাই সাইকেল, ৩টি সিটিং কর্ণার, ৩টি ওয়াকার, ২টি এক্্িরলারি ক্র্যাচ, ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।










