স্টাফ রিপোর্টার:
দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান গাঁজা ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ থানার গাজীনগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আমির আলী ও একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে নুর বিলাস। সোমবার(১৯ আগষ্ট) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই জয়নাল আবেদীনের নেতৃত্বে এ এস আই আব্দুশ শহীদ, এ এস আই ফিরোজ মিয়া, এ এস আই প্রনায় নাল সহ একদল পুলিশ দক্ষিণ সুনামগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের সদরপুর পয়েন্ট এলাকায় সিলেট থেকে কার যোগে দিরাই যাওয়ার পথে মাদক ব্যবসায়ী আমির আলী ও নুর বিলাসকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা কার থেকে ১লাখ ২০হাজার টাকা মূল্যের ১২ কেজি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর সোমবার (১৯ আগষ্ট) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।