জগন্নাথপুরে ২১আগষ্ট উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
রক্ত স্নাত বিভীষিকাময় ২১ আগষ্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ বাংলাদেশকে ইতিহাস থেকে মুছে ফেলতেই কু-চক্রিরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ শে আগষ্ট একটি কলংকময় দিন। তিনি বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ কু-চক্রিরা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করে ক্রান্ত হয়নি। নারকীয় হত্যাযজ্ঞের পর কুচক্রিরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগষ্ট গ্রেনেড হামলা চালায়। তিনি গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনা করেন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রশীদ ভুইয়া, সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজু, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সদস্য শহিদুর রহমান লেচু, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, আব্দুল গফুর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, সৈয়দ মনোয়ার আলী, আবুল কয়েছ ইসরাইল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগ নেতা মো: আব্দুল মুকিত, গীতা পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *