মো: আব্দুল হাই :-
সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৩৯টি মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে ৫দিন ব্যাপী এ উৎসব।আগামী (৮ অক্টোবর) মঙ্গলবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এ উৎসবটি সম্পন্ন হবে। উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নে ৩৩টিতে সার্বজনিন এবং ৬টিতে পারিবারিকভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। দুর্গাপূজা সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে থানা প্যারেড মাঠে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী পূজা মন্ডপগুলোতে দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন। এদিকে উপজেলার জগন্নাথপুর পৌর শহরে ৩টি মন্ডপে সার্বজনীন এবং ২টি মন্ডপে পারিবারিকভাবে দুর্গোৎসবের আয়োজন ছাড়াও কলকলিয়া ইউনিয়নে ৩টি, পাটলী ইউনিয়নে ২টি, মীরপুর ইউনিয়নে ৬টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৪টি, রানীগঞ্জ ইউনিয়নে ৮টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১টি, আশারকান্দি ইউনিয়নে ৫টি ও পাইলগাঁও ইউনিয়নে ৫টি মন্ডপসহ মোট ৩৯টি মন্ডপে দূর্গোৎসব চলছে। পূজা মন্ডপগুলো হচ্ছে জগন্নাথপুর পৌর শহরে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সর্বজনীন পূজা মন্ডপ, দাস সম্প্রদায় সার্বজনীন পূজা মন্ডপ, আনন্দময়ী সার্বজনীন পূজা মন্ডপ, মহাজনবাড়ি পারিবারিক পূজা মন্ডপ, পূর্ব ভবানীপুর পারিবারিক পূজা মন্ডপ, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সার্বজনীন পূজা মন্ডপ, কলকলিয়া দূর্গাবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, ঘোড়ারগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, সাতহাল গাংপাড় সার্বজনীন পূজা মন্ডপ, মীরপুর ইউনিয়নের বাউরকাপন সার্বজনীন পূজা মন্ডপ, বাউরকাপন বড়বাড়ি পারিবারিক পূজা মন্ডপ, লহড়ী সার্বজনীন পূজা মন্ডপ, লহড়ী গীতাসংঘ সার্বজনীন পূজা মন্ডপ, বাউরকাপন পারিবারিক পূজা মন্ডপ, লহড়ী মাঝপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর শ্রী শ্রী গোপাল জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর সার্বজনীন পূজা মন্ডপ, দাসনোয়াগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর পারিবারিক পূজা মন্ডপ, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার জগন্নাথ জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, হিলালপুর সার্বজনীন পূজা মন্ডপ, গোপালগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, রৌয়াইল সার্বজনীন পূজা মন্ডপ, হরিনাকান্দি সার্বজনীন পূজা মন্ডপ, মেঘারকান্দি পারিবারিক পূজা মন্ডপ, মেঘারকান্দি বাজার সার্বজনীন পূজা মন্ডপ, ব্রাম্মনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ প্রকাশিত বুধরাইল গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, আশারকান্দি ইউনিয়নের শহীদ নগর সার্বজনীন পূজা মন্ডপ, জয়দা সার্বজনীন পূজা মন্ডপ, পাইকপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ছোট শেওড়া বড় শেওড়া গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, শেওড়া সার্বজনীন পূজা মন্ডপ, পাইলগাঁও ইউনিয়নের সাধু সাধক কেতকী দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, আলীপুর সার্বজনীন পূজা মন্ডপ, খানপুর সার্বজনীন পূজা মন্ডপ, সাধু সাধক রবি দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, পুরাতন আলাগদী সার্বজনীন পূজা মন্ডপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, দুর্গোৎসব সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনের লক্ষে মন্ডপ গুলোতে পুলিশ ও আনসার মোতায়ের করা হয়েছে।