০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে বহিরাগতদের বাতিলের দাবীতে প্রতিবাদ সভা

  • Update Time : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • / 620

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগতদের বাতিলের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ জগন্নাথপুর উপজেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীদের উদ্যোগে প্রতিবাদ সভায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষক পদে প্রার্থী সাইদুর রহমানের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এম. শামীম আহমেদ, দ্বীপক তালুকদার, সুমন সরকার, রিংকু চন্দ, জামাল উদ্দীন, আবু তাহের, লিপ্টু দাস, নিধি দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, র্দীঘদিন ধরে জগন্নাথপুর উপজেলায় ভুয়া নাগরিকত্ব সনদপত্র সংগ্রহের মাধ্যমে স্থায়ী বাসিন্দা সেজে প্রতারণার আশ্রয় নিয়ে বহিরাগতরা অবৈধভাবে চাকুরীপ্রাপ্ত হচ্ছেন। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দা চাকুরী প্রত্যাশীরা। প্রতি বছরের ন্যায় এবারও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগতরা ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এসব প্রতারকদের অপতৎপরতা রোধ করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান। অন্যতায় ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জগন্নাথপুরের সর্বন্তরের নাগরিকদের নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে বহিরাগতদের বাতিলের দাবীতে প্রতিবাদ সভা

Update Time : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯