জগন্নাথপুরে ৩৯টি মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে দূর্গোৎসব
- Update Time : ০৬:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / 607
স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৩৯টি মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে। ৫দিন ব্যাপী এ উৎসব আজ মঙ্গলবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবটি সম্পন্ন হবে। উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নে ৩৩টিতে সর্বজনিন এবং ৬টিতে পারিবারিকভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। দুর্গাপূজা সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা এবং থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দূর্গোৎসবে বিভিন্ন মন্ডপের দায়িত্বশীলরা জানান, অত্যন্ত সু-শৃংখলভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শারদীয় দূর্গোৎসব চলছে। উপজেলার পৌর শহরের আনন্দময়ী পূজা মন্ডপে ব্যতিক্রমী আয়োজনে হাজারো পূর্নার্তী সহ বিভিন্ন ধর্মালম্বী লোকজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একটি পুকুরের পানিতে ভাসমান পূজা মন্ডপে পুকুরের চারপাশে দর্শক গ্যালারী ছাড়াও পুরো পূজা মন্ডপটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রন করা হচ্ছে। উৎসবের শুরু থেকে প্রতিদিন ঢাকা সহ বিভিন্ন এলাকার নামী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্টান পরিচালিত হচ্ছে। আনন্দময়ী সংগঠনের সভাপতি মিন্টুর রঞ্জন ধর, সাধারন সম্পাদক কাজল বণিক জানান, প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবী ছাড়াও আইন শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা আইন শৃংখলা নিয়ন্ত্রনে সার্বক্ষনিক পূজা মন্ডপ এলাকায় রয়েছেন। এদিকে রবিবার দুপুরে পৌর শহরের জগন্নাথ বাড়ি, আনন্দময়ী ও বাসুদেব বাড়ি দাস সম্প্রদায় সর্বজনীন পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার দিনব্যাপী রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিযনের হরিনাকান্দি, মেঘারকান্দি, হিলালপুর, আলীপুর, খানপুর সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু সহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










