১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষের টাকা সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কেরানী আটক
- Update Time : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / 1037
স্টাফ রিপোর্টার:
জেলা প্রাথমিক অফিসে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদেরকে আটক করা হয়। দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়। ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।













