জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে বহিরাগতদের বাতিলের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ন বহিরাগতদের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এম শামীম আহমদের সভাপতিত্বে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা জাপা নেতা আব্দুল মনাফ,জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাশ, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র কুমার গোপ, নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ ক্ষর্তীয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক, শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, মকবুল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, রনি রাজ, আদর্শ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক উবায়দুল হক জাবেদ, মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য শের আলী, সাইদুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ভূয়া নাগরিকত্ব সনদপত্র সংগ্রহের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার স্থায়ী বাসিন্দা সেজে পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে উপজেলার স্থায়ী বাসিন্দা চাকুরী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। বহিরাগতরা মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন না করতে পারে সে লক্ষ্যে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের কাছে শিক্ষক প্রার্থীরা স্মারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *